বিনা টিকিটের ২১১০ যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা আদায় বিনা টিকিটের ২১১০ যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা আদায়
শিরোনাম :

CPM NETWORK

Cpm Network

বিনা টিকিটের ২১১০ যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা আদায়

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
Screenshot 1 28 1024x546 1

একদিনে ৭১ ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ২ হাজার ১১০ জন যাত্রীকে শনাক্ত করে তাদের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার ৮৬৫ টাকা আদায় করা হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ১০০ জন টিটিই কাজ করেছেন। তারা ৭১টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ২ হাজার ১১০ জন যাত্রী শনাক্ত করা হয়।

অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৬৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা। সবমিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ৪ লাখ ৫০ হাজার ৮৬৫ টাকা।

এ ছাড়া সেদিন ২ হাজার ৯০৮টি টিকিট যাচাই করা হয়।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD