বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার

CPM NETWORK

Cpm Network

বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
new project 4 20261123103801

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর শরীরে লুকানো অবস্থায় প্রায় ৪ কোটি টাকার মূল্যের ১৮টি স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

সোমবার (২৩ নভেম্বর) সকালে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে আসা ওই যাত্রীর কাছ থেকে উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ২ কেজি ১০৬ গ্রাম। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।

কাস্টমস গোয়েন্দা জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে দুবাই থেকে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৫০১ ফ্লাইটের এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে নজরদারিতে রাখা হয়। ওই যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে তার সব লাগেজ স্ক্যান করা হয়। শরীরে কোনো অবৈধ বস্তু লুকানো আছে কি না, তা যাচাই করতে তাকে স্ক্যান করা হলে নিজের কাছে স্বর্ণবার থাকার কথা স্বীকার করেন তিনি। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে ওই যাত্রীর শরীর থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু উদ্ধার করা হয়। কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে প্রতিটি ১১৭ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণবার পাওয়া যায়।

উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়া দিন বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD