বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪জন নিহত, ইরানের পাল্টা হামলা বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪জন নিহত, ইরানের পাল্টা হামলা

CPM NETWORK

Cpm Network

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪জন নিহত, ইরানের পাল্টা হামলা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
5 1788319959

ইরানের বিরুদ্ধে মঙ্গলবার ফের হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাম্প্রতিক হামলার চেষ্টার জবাবেই এ হামলা চালানো হয়েছে।

ইরানের রেড ক্রিসেন্টের দাবি, দক্ষিণাঞ্চলীয় সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানের সময় মার্কিন ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টার একটি বাড়িতে আঘাত হানে। এতে এক শিশুসহ চারজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন।

এর জবাবে ইরাক ও জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে বলে স্থানীয় রাষ্টীয় গণমাধ্যম ও জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে। কুয়েত ও বাহরাইনেও হামলার খবর পাওয়া গেছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সিরিকে হামলার প্রতিশোধ হিসেবে বুধবার ভোরের দিকে জর্ডানের আকাবায় একটি মার্কিন মেরিন ঘাঁটি লক্ষ্য করে ধারাবাহিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ১৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এর মধ্যে ১০টি ধ্বংস করা হয়েছে এবং তিনটি দুর্গম এলাকায় পড়েছে। হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে আকাবা ও মাফরাক প্রদেশের বাসিন্দাদের আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের বিষয়ে সতর্ক করেছিল জর্ডানের জাতীয় নিরাপত্তা কেন্দ্র। পরে ওই সতর্কতা প্রত্যাহার করা হয়।

অন্যদিকে, কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, বুধবার ভোরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল।

ইরানের আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ‘দুঃখিত’ হতে হবে। পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা আরও বেড়েছে।

সূত্র- বিবিসি

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD