বিশ্বকাপের ঠিক আগে বড় ধাক্কা, সাময়িক নিষেধাজ্ঞায় তারকা ক্রিকেটার বিশ্বকাপের ঠিক আগে বড় ধাক্কা, সাময়িক নিষেধাজ্ঞায় তারকা ক্রিকেটার

রসাম হাউজ

আচার

বিশ্বকাপের ঠিক আগে বড় ধাক্কা, সাময়িক নিষেধাজ্ঞায় তারকা ক্রিকেটার

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
thumbnail 20260129103217

বিশ্বকাপ শুরুর প্রাক্কালে বড় ধরনের ধাক্কা খেল যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। দুর্নীতির অভিযোগে যুক্তরাষ্ট্রের তারকা ব্যাটার অ্যারন জোন্সকে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বুধবার এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, জোন্সের বিরুদ্ধে দুর্নীতি-বিরোধী আচরণবিধি লঙ্ঘনের মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

অভিযোগগুলোর বেশিরভাগই ২০২৩–২৪ মৌসুমে বার্বাডোজে অনুষ্ঠিত বিম-১০ টুর্নামেন্টে সংঘটিত কয়েকটি ঘটনার সঙ্গে সম্পর্কিত। এসব অভিযোগ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের দুর্নীতি-বিরোধী আচরণবিধির আওতায় পড়েছে। পাশাপাশি দুটি অভিযোগ আন্তর্জাতিক ম্যাচ-সংক্রান্ত হওয়ায় সেগুলো আইসিসির দুর্নীতি-বিরোধী বিধিমালার অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ আচরণবিধি অনুযায়ী, জোন্সের বিরুদ্ধে ম্যাচ বা ম্যাচের নির্দিষ্ট অংশ ফিক্সিং কিংবা ফিক্সিংয়ের চেষ্টা, দুর্নীতিমূলক প্রস্তাব পাওয়ার বিষয়টি গোপন রাখা এবং মনোনীত দুর্নীতি-বিরোধী কর্মকর্তার তদন্তে সহযোগিতা না করার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া আইসিসির অভিযোগে বলা হয়েছে, দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট প্রস্তাব পাওয়ার বিষয়টি তিনি আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটকে অবহিত করেননি। একই সঙ্গে তদন্ত চলাকালে গুরুত্বপূর্ণ তথ্য গোপন বা বিকৃত করার মাধ্যমে তদন্তে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে।

আইসিসি জানিয়েছে, এই অভিযোগগুলো একটি বৃহত্তর তদন্তের অংশ এবং ভবিষ্যতে আরও ব্যক্তি বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ আসতে পারে। অভিযোগের প্রেক্ষিতে শৃঙ্খলামূলক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত অ্যারন জোন্সকে তাৎক্ষণিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

অভিযোগের জবাব দেওয়ার জন্য তাকে ১৪ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলমান থাকায় এ বিষয়ে আপাতত আর কোনো মন্তব্য করা হবে না বলেও জানিয়েছে আইসিসি।

৩১ বছর বয়সী অ্যারন জোন্স যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে রয়েছে ৫২টি ওয়ানডে ও ৪৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD