‎বুটেক্স আইইটি এক্সপো উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর ‎বুটেক্স আইইটি এক্সপো উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর

CPM NETWORK

Cpm Network

‎বুটেক্স আইইটি এক্সপো উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা পানিসম্পদ মন্ত্রীর

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
8e49cd6f 5932 4ea9 bb54 b17fd11e3223

বুটেক্স-আইটিইটি ডাই-কেম এক্সপো উদ্ভাবনকে এগিয়ে নেওয়া, শিল্প ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা জোরদার করা এবং পরবর্তী প্রজন্মের টেক্সটাইল পেশাজীবীদের অনুপ্রাণিত করার প্রত্যাশা করেছেন পানিসম্পদ মন্ত্রী মেঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি।
‎
‎আজ রাজধানীর তেজগাঁও এ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বুটেক্স-আইটিইটি ডাই- ক্যাম এক্সপো-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
‎
‎পানিসম্পদ মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান টেক্সটাইল শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বর্তমানে টেক্সটাইল শিল্প বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শত শত পেশাজীবি তৈরি করছে যাদের চাহিদা দেশ-বিদেশে সব জায়গায় রয়েছে।
‎
‎এ্যানি চৌধুরী আরও বলেন, টেক্সটাইল শিল্পে পানির ব্যাবহার অত্যাধিক। ভূ-গর্ভস্থ পানির স্তর দিন দিন কমে যাচ্ছে। ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ তিনি। পানির বিকল্প উদ্ভাবন করার আহ্বানও জানান মন্ত্রী।
‎
‎মন্ত্রী আরও বলেন, আমাদের টেক্সটাইল শিল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে পানি সংরক্ষণ, কার্যকর বর্জ্যপানি শোধন, পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদন পদ্ধতি টেকসই শিল্প উন্নয়নের মূল বিষয় হিসেবে বিবেচিত হওয়া প্রয়োজন।
‎
‎উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটিইটি সভাপতি ইঞ্জিনিয়ার এনায়েত হোসেন, আইটিইটি মহাসচিব ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান৷ বক্তব্য রাখেন অধ্যাপক ড. তানিয়া আক্তার, অধ্যাপক ড. রাশেদা বেগম প্রমুখ।
‎

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD