বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

CPM NETWORK

Cpm Network

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২১ জুন, ২০২৬
Screenshot 2 18 1024x547 1

বেফাঁস মন্তব্যের জেরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২০ জুন) পুলিশ সদরদপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট শাখা-১ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে স্বাক্ষর করেন অতিরিক্ত উপমহাপরিদর্শক রায়হান উদ্দিন খান।

আদেশে বলা হয়, আগামী ২১ জুন বর্তমান কর্মস্থল থেকে পুলিশ সদরদপ্তরে যোগদানের জন্য রিপোর্ট করতে হবে।

এর আগে গত ১৭ জুন খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানা এলাকায় আয়োজিত এক সমাবেশে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন মোহাম্মদ রাশিদুল ইসলাম খান।

ওই অনুষ্ঠানে তিনি অপরাধীদের বিষয়ে তথ্য দেওয়ার ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দেন। তবে এ সময় তার একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করে।

তিনি বলেন, কোনো তথ্য দেওয়ার পর তা যদি কোনো পুলিশ সদস্যের মাধ্যমে ফাঁস হয়, তাহলে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “আমি নিজে ওই পুলিশ সদস্যকে গাছের সঙ্গে ঝুলিয়ে দেব, আপনারা নিজেরা পিটিয়ে মারবেন।”

তার এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD