বৈরী আবহাওয়ায় বেড়েছে সবজি ও মাছের দাম বৈরী আবহাওয়ায় বেড়েছে সবজি ও মাছের দাম

CPM NETWORK

Cpm Network

বৈরী আবহাওয়ায় বেড়েছে সবজি ও মাছের দাম

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
bazar 20261121101013

বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে বাজারে সবজি সরবরাহ কিছুটা কমেছে। এতে ফুলকপি, বাঁধাকপি ও শিমের দাম বেড়েছে। তবে শীতকালীন অন্যান্য সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। এদিকে মাছের দাম কেজিতে ৩০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে ব্রয়লার মুরগি ও ডিমের দাম কিছুটা কমেছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে রাজধানীর রামপুরা কাঁচাবাজার ও উলন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। গত দুই দিনের তুলনায় আজ বাজারে ক্রেতাদের উপস্থিতিও কিছুটা বেশি ছিল।

বাজারে আজ প্রতিটি ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। দুই দিন আগে এর দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা। শিমের দাম কেজিতে প্রায় ২০ টাকা বেড়ে ৭০ টাকা হয়েছে। তিনদিন আগে টমেটোর দাম ছিল কেজিপ্রতি ১২০ থেকে ১৩০ টাকা। আজ তা বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। তবে অন্যান্য সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।

সবজি বিক্রেতা সোহাগ আহম্মেদ বলেন, শীতের অধিকাংশ সবজির সরবরাহ বাজারে বেড়েছে। তবে গত দুই দিন টানা বৃষ্টির কারণে সরবরাহ অনেক কমে গেছে। এতে ফুলকপি ও শিমসহ কয়েকটি সবজির দাম বেড়েছে। বৃষ্টি কমলে সরবরাহ বাড়বে এবং দাম আবার কমে আসবে বলে আশা করছেন তিনি।

রামপুরা বাজারের মাছ ব্যবসায়ী আবুল কালাম বলেন, ঘাটে মাছের সরবরাহ কম থাকায় আজ অধিকাংশ মাছ কেজিতে ৫০ টাকা বেশি দামে কিনতে হয়েছে। দুই কেজির বেশি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে ৪৫০ টাকা কেজি দরে, তিন কেজির বেশি ওজনের কাতলা ৫০০ টাকা, চিংড়ি ৯০০ টাকা ও পাবদা ৪০০ টাকা কেজি দরে। এ ছাড়া পাঙাশ ও তেলাপিয়ার দাম কেজিতে ২০ টাকা বেড়ে ২৮০ টাকা হয়েছে।

তবেবাজারে ব্রয়লার মুরগি ও ডিমের দাম কিছুটা কমেছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা এবং প্রতি ডজন ডিম ১৩০ থেকে ১৪০ টাকায়।

মো. আমিন নামে এক ক্রেতা জানান, দুইদিন পরে আজ বাজারে এসে সবজি ও মাছের দাম বৃদ্ধি দেখছি। দোকানদারেরা বলছে আবহাওয়া খারাপ থাকায় দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD