বোনাস পরিশোধ করেছে ৯৫ শতাংশ পোশাক কারখানা : বিজিএমইএ বোনাস পরিশোধ করেছে ৯৫ শতাংশ পোশাক কারখানা : বিজিএমইএ

রসাম হাউজ

আচার

বোনাস পরিশোধ করেছে ৯৫ শতাংশ পোশাক কারখানা : বিজিএমইএ

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬
8 16 1024x576 1

উৎপাদন সক্রিয় থাকা পোশাক কারখানাগুলোর মধ্যে প্রায় ৯৫ শতাংশ আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে বোনাস পরিশোধ করেছে।

সোমবার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও চট্টগ্রামে মোট ২ হাজার ১৩৩টি পোশাক কারখানা চালু রয়েছে। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৭৯৪টি ও চট্টগ্রামে ৩৪০টি।

চালু থাকা কারখানাগুলোর মধ্যে ঈদ বোনাস পরিশোধ করেছে মোট ২ হাজার ২১টি, যা শতকরা হিসেবে ৯৪ দশমিক ৭০ শতাংশ। এরমধ্যে ঢাকার ১ হাজার ৭০৯টি ও চট্টগ্রামের ৩১২টি কারখানা বোনাস পরিশোধ করেছে।

এদিকে ঈদ উপলক্ষ্যে চলতি মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করেছে মোট ৭৬৭টি কারখানা, যা শতকরা ৩৫ দশমিক ৯৪ শতাংশ।

এছাড়া এপ্রিলের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১১৭টি কারখানা, যা শতকরা ৯৯ দশমিক ২০ শতাংশ।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD