ব্রুনাইয়ের জালে বাংলাদেশের ৮ গোল ব্রুনাইয়ের জালে বাংলাদেশের ৮ গোল

CPM NETWORK

Cpm Network

ব্রুনাইয়ের জালে বাংলাদেশের ৮ গোল

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
brunai bd 20251124143728 1024x576 1

চীনের চংকিনে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই টুর্নামেন্টে বাংলাদেশের বড় জয় অব্যাহত রয়েছে। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারানোর পর আজ দ্বিতীয় ম্যাচে ৮-০ গোলে ব্রুনাই দারুসসালামকে হারিয়েছে বাংলাদেশ।
আট গোল হলেও বাংলাদেশের কেউ হ্যাটট্রিক করতে পারেননি। রিফাত কাজী ও অপু দুটি, মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফ একটি করে গোল করেন।

বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই দাপট দেখায়। ১৩ মিনিটে বাঁ দিক থেকে ফয়সালের নিখুঁত পাস। তারপর অপু বল পায়ে নিয়ে দারুণভাবে জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন। দশ মিনিট পর রিফাত দুই ডিফেন্ডারকে চমৎকারভাবে কাটিয়ে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন। রিদুয়ানের দারুণ পাস থেকে ফয়সাল বল জালে জড়িয়ে তৃতীয় গোলটি করেন। এক মিনিট পর মানিক দূরপাল্লার এক শক্তিশালী শটে গোল করে বাংলাদেশের স্কোর ৪-০ করেন।

দ্বিতীয়ার্ধের চার মিনিটে রিদুয়ানের ক্রস থেকে অপু নিজের দ্বিতীয় গোলটি করেন। ৭৩ মিনিটে ফয়সালের নেওয়া লং শট ব্রুনাইয়ের গোলরক্ষক প্রথমে ঠেকালেও ফিরতি বলে রিফাত গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন।

দুই মিনিট পর ব্রুনাই বক্সে তৈরি হওয়া বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আরিফ বল দখলে নিয়ে ঠান্ডা মাথায় শট করে নিজের প্রথম গোলটি করেন। ৭৯ মিনিটে বায়েজিদের দারুণ গোলে বাংলাদেশ ৮-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

বাংলাদেশ অ-১৭ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমাদের ছেলেরা শুরুতে আক্রমণাত্মক ও পজিটিভ ফুটবল খেলেছে। এতে গোলের সুযোগ এসেছে এবং কাজে লাগাতে পারায় বড় জয়। এজন্য ফুটবলারদের ধন্যবাদ। আগামী ম্যাচেও আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’

এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ ‘এ’ গ্রুপে রয়েছে। স্বাগতিক চীনের পাশাপাশি ব্রুনাই, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইনও আছে একই গ্রুপে। এই গ্রুপের চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। এই গ্রুপে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী চীন ও বাহরাইন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD