‘ভুল হলে বিচার হোক, হাসপাতাল বন্ধ নয়’ ‘ভুল হলে বিচার হোক, হাসপাতাল বন্ধ নয়’

CPM NETWORK

Cpm Network

‘ভুল হলে বিচার হোক, হাসপাতাল বন্ধ নয়’

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৬ জুন, ২০২৬
23 1024x576 1

আদ্ দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটির রিপোর্ট ও স্বাস্থ্য অধিদপ্তর থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব না দিলে লাইসেন্স বাতিলের যে ঘোষণা দেওয়া হয়েছে তা বেআইনি বলে দাবি করা হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। হাসপাতালের পক্ষে এই দাবির কথা তুলে ধরেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

আজ (শনিবার) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে এ দাবি করেন শিশির মনির। আর মারা যাওয়া এক শিশুর বাবা একই অনুষ্ঠানে বলেছেন, আমরা চাই যে প্রকৃত দোষী তারই শাস্তি হোক। কিন্তু হাসপাতাল বন্ধ ঘোষণা আমরা চাই না।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে গত বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষকে দেওয়া কারণ দর্শানোর যে নোটিশ দেওয়া হয়েছে সেটার জবাব আগামীকাল বিকেল ৫টার মধ্যে যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রদান করা হবে। কিন্তু জবাবের বিষয় সন্তোষজনক না হলে কেন হাসপাতালের লাইসেন্স বাতিল হবে না, তা জানতে চাওয়া হয় নোটিশে; যা সম্পূর্ণ বেআইনি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্টের সারমর্মের বিষয়ে শিশির মনির বলেন, শিশুদের মৃত্যুর কারণ হিসেবে ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা ও কার্বন-ডাই-অক্সাইড গ্যাসের বৃদ্ধির কথা বলা হয়েছে। কিন্তু ওই ওয়ার্ডে অক্সিজেনের মাত্রা কতটুকু ছিল, কার্বনডাইঅক্সাইড কী পরিমাণে ছিল সেটার সুনির্দিষ্ট তথ্য নেই। আরেকটি প্রশ্ন কতটুকু অক্সিজেন থাকলে শিশুর মৃত্যু ঘটবে না সে বিষয়েও সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই। এখানে অস্পষ্টতা থেকে যায়।

এ সময় মারা যাওয়া এক শিশুর বাবা হাবিবুর রহমান বলেন, আমরা চাই যে প্রকৃত দোষী তারই শাস্তি হোক। কিন্তু হাসপাতাল বন্ধ ঘোষণা আমরা চাই না। আমার এর আগেও দুই সন্তানের জন্ম হয়েছে এ হাসপাতালে তারা সুস্থ অবস্থাতেই ছিল।

সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ ও সকল ভুক্তভোগী পরিবার উপস্থিত ছিল। এ সময় ভুক্তভোগী পরিবারকে আজীবন বিনামূল্যে চিকিৎসা, চাকরি ও ক্ষতিপূরণের ঘোষণা দেয় আদ্-দ্বীন কর্তৃপক্ষ।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD