যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে তার সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে, যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন এবং এফ-৩৫ যুদ্ধবিমান পাঠিয়েছে। তাদের দাবি, মাদক পাচারকারীদের লক্ষ্য করে অভিযানের অংশ হিসেবে এই সামরিক যান মোতায়েন করা হয়েছে।
সবশেষ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ শুক্রবার থেকে ৯০টি বিমান বহন করতে পারে এমন ইউএসএস জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী জাহাজকে ভূমধ্যসাগর থেকে সরিয়ে ক্যারিবিয়ান অঞ্চলে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।