ভোজ্যতেলের দাম বাড়ানোর আগে যাচাই: বাণিজ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়ানোর আগে যাচাই: বাণিজ্যমন্ত্রী

CPM NETWORK

Cpm Network

ভোজ্যতেলের দাম বাড়ানোর আগে যাচাই: বাণিজ্যমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
1eb70b68 7717 4679 b3da f94cc7050b3c

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যাচাই-বাছাইয়ের আগে ভোজ্যতেলের দাম বাড়ানোর অনুমতি দেওয়া হবে না।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সদর উপজেলার সুরমা নদীর ডানতীরের কানিশাইলে নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়ানোর দাবি জানালেও সরকার বিষয়টি যাচাই-বাছাই করে বুঝে-শুনে সিদ্ধান্ত নেবে।

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে কি না—এমন প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশি-বিদেশি বিনিয়োগে যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সেদিকে সরকারের নজর রয়েছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD