মধ্যপ্রাচ্য সংঘাত: বাংলাদেশ থেকে চারদিনে ১৩১ ফ্লাইট বাতিল মধ্যপ্রাচ্য সংঘাত: বাংলাদেশ থেকে চারদিনে ১৩১ ফ্লাইট বাতিল

CPM NETWORK

Cpm Network

মধ্যপ্রাচ্য সংঘাত: বাংলাদেশ থেকে চারদিনে ১৩১ ফ্লাইট বাতিল

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
30 1024x576 1

মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে চার দিনে বাংলাদেশ থেকে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে।

গতকাল সোমবার (২ মার্চ) পর্যন্ত ১০৯টি এবং আজ মঙ্গলবার তালিকায় থাকা ২২টিসহ চার দিনে বিভিন্ন এয়ারলাইনসের মোট ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং আজ ৩ মার্চের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে মোট ১৩১টি ফ্লাইট বাতিল হয়েছে।

৩ মার্চের ফ্লাইট বাতিলের তালিকায় রয়েছে কাতার এয়ারলাইনসের চারটি, এমিরেটস এয়ারলাইনসের চারটি, গালফ এয়ারের জারটি, ফ্লাই দুবাইয়ের চারটি, কুয়েত এয়ারের দুটি, জাজির এয়ারলাইনসের চারটি।

বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD