মন্ত্রী হিসাবে শপথ নিলেন নতুন চারজন মন্ত্রী হিসাবে শপথ নিলেন নতুন চারজন

CPM NETWORK

Cpm Network

মন্ত্রী হিসাবে শপথ নিলেন নতুন চারজন

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
oath mt303g0hbr8tx7k 20260821194551

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হলেন। 

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর নতুন মন্ত্রীদের শপথ পাঠ করান তিনি।

নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, রাশেদুজ্জামান মিল্লাত, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরি।

এছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন ও হুমায়ুন কবির।

রাষ্ট্রপতির আদেশক্রমে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রীপরিদের সচিব নাসিমুল গনি। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।

এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানান মন্ত্রীপরিদের সচিব নাসিমুল গনি।   

মুখে শপথ নেওয়া শেষে শপথ বইতে স্বাক্ষর করেন মির্জা ফখরুল। আর তা সত্যায়িত করেন স্পিকার।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD