মাদ্রাসার বৃত্তি পরীক্ষার ফরম পূরণ ২ সেপ্টেম্বর মাদ্রাসার বৃত্তি পরীক্ষার ফরম পূরণ ২ সেপ্টেম্বর

CPM NETWORK

Cpm Network

মাদ্রাসার বৃত্তি পরীক্ষার ফরম পূরণ ২ সেপ্টেম্বর

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
e55c4ba33f235ee4a4534bef9ba6740e 6a95202b73ea1

মাদ্রাসার ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির ২০২৬ সালের বৃত্তি পরীক্ষার অনলাইন ফরম পূরণ শুরু হবে আগামী ২ সেপ্টেম্বর। এ কার্যক্রম চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত। তবে বোর্ড ফি অনলাইনে জমা দেওয়ার শেষ সময় ১১ সেপ্টেম্বর। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।

বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ড অনুমোদিত স্বতন্ত্র ইবতেদায়ি, সংযুক্ত ইবতেদায়িসহ দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের সর্বোচ্চ ৪০ শতাংশ বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ করতে পারবে। দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির নিবন্ধনের ভিত্তিতে সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে।

প্রতিটি পরীক্ষার্থীর জন্য বোর্ড ফি ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ অর্থ অনলাইনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুকূলে জমা দিতে হবে। এর বাইরে ২০০ টাকা কেন্দ্র ফি–সংশ্লিষ্ট মাদ্রাসায় জমা দিতে হবে। পরে প্রতিষ্ঠানপ্রধান, অধ্যক্ষ বা সুপারিনটেনডেন্টকে ওই অর্থসংশ্লিষ্ট কেন্দ্র সচিবের কাছে পৌঁছে দিতে হবে।

নির্দেশনা অনুযায়ী, ইবতেদায়ি পঞ্চম শ্রেণির ফরম পূরণের জন্য প্রতিষ্ঠানের ইআইআইএন বা কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ‘ইবতেদায়ি বৃত্তি এন্ট্রি’ অপশন নির্বাচন করে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বোর্ড ফি পরিশোধ করতে হবে। ফি জমা দেওয়ার পর নতুন শিক্ষার্থীর তথ্য দেওয়ার সুযোগ তৈরি হবে।

শিক্ষার্থীর তথ্য দেওয়ার পর তা যাচাই করে প্রয়োজনীয় সংশোধন শেষে চূড়ান্তভাবে জমা দিতে হবে। শিক্ষার্থী ও তার মা–বাবার নাম এবং জন্মনিবন্ধন নম্বর ভর্তি রেজিস্টার ও জন্মসনদ অনুযায়ী সঠিকভাবে দিতে হবে।

অন্যদিকে দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের জন্য বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ‘জেডিসি/৮ম বৃত্তি ই-এফএফ ২০২৬’ অপশন নির্বাচন করতে হবে। এরপর সম্ভাব্য তালিকা প্রিন্ট করে সেখান থেকে পরীক্ষার্থী নির্বাচন করতে হবে।

নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে প্রথমে একটি ‘অস্থায়ী তালিকা’ তৈরি করে তাদের তথ্য যাচাই-বাছাই করা যাবে। ফি পরিশোধের ২৪ ঘণ্টা পর ‘চূড়ান্ত পরীক্ষার্থী তালিকা’ সক্রিয় হবে। পরে তালিকাটি প্রিন্ট করে পরীক্ষার্থী ও প্রতিষ্ঠানপ্রধানের স্বাক্ষর নিতে হবে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD