‘মালয়েশিয়াকে আরও কর্মী নেওয়ার আহ্বান জানাবে বাংলাদেশ’ ‘মালয়েশিয়াকে আরও কর্মী নেওয়ার আহ্বান জানাবে বাংলাদেশ’

CPM NETWORK

Cpm Network

‘মালয়েশিয়াকে আরও কর্মী নেওয়ার আহ্বান জানাবে বাংলাদেশ’

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২৬
27 1024x574 1

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজারে বাংলাদেশ থেকে আরও কর্মী নেওয়ার আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম। তবে তিনি স্পষ্ট করেছেন, এ মুহূর্তে মালয়েশিয়ায় নতুন করে কর্মী পাঠানো শুরু হচ্ছে না।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আসাদ আল সিয়াম বলেন, “মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের আরও কর্মী নেওয়ার জন্য আমরা অনুরোধ করব। তবে আপনারা জানেন, মালয়েশিয়া বর্তমানে শুধু বাংলাদেশের নয়, বরং ইন্দোনেশিয়া, পাকিস্তানসহ সব দেশের বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া পর্যালোচনার মধ্যে রেখেছে। আমরা আশা করি, এই রিভিউ প্রক্রিয়া শেষ হলে বাংলাদেশ অগ্রাধিকার পাবে।”

তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করা হবে। তবে মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ককে শুধু শ্রমবাজারের মধ্যে সীমাবদ্ধ না রেখে আরও বিস্তৃত পরিসরে দেখার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্র সচিব বলেন, “মালয়েশিয়া ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম মুসলিম দেশ, যারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। এছাড়া আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততার ক্ষেত্রেও মালয়েশিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে মালয়েশিয়া বাংলাদেশের জোরালো সমর্থক।”

তিনি আরও জানান, সফরকালে দুই দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু করার লক্ষ্যে ‘টার্মস অব রেফারেন্স’ বিনিময় হতে পারে। এছাড়া দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা চলমান রয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে মালয়েশিয়ার সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক আরও শক্তিশালী করা। একই সঙ্গে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টির বিষয়টিও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরবো।”

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD