মা হচ্ছেন মৌসুমী হামিদ, ঘরোয়া আয়োজনে বেবি শাওয়ার মা হচ্ছেন মৌসুমী হামিদ, ঘরোয়া আয়োজনে বেবি শাওয়ার

CPM NETWORK

Cpm Network

মা হচ্ছেন মৌসুমী হামিদ, ঘরোয়া আয়োজনে বেবি শাওয়ার

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
moushami mu1fxl9gwldspxs 20260914221448

মা হতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের বাসার ছাদে সহকর্মী ও কাছের মানুষদের নিয়ে ঘরোয়া আয়োজনে বেবি শাওয়ার করেছেন তিনি।

বেবি শাওয়ারের বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন মৌসুমী। ছবিতে তাকে হাস্যোজ্জ্বল ও আনন্দমুখর দেখা গেছে। অনুষ্ঠানটি ছিল অনেকটা ঘরোয়া গেট টুগেদারের মতো। সেখানে সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আড্ডা ও আনন্দে মেতে ওঠেন অভিনেত্রী।

আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেতা শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু, গায়িকা ঐশীসহ আরও অনেকে। বেবি শাওয়ারের পর স্বামী আবদুল ওয়াদুদের সঙ্গেও ছবি তুলেছেন মৌসুমী। আবদুল ওয়াদুদ ব্যবসার সঙ্গে যুক্ত। বিয়ের আগে তাদের দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্ব ছিল বলে জানা গেছে।

মৌসুমী জানান, তার মা হওয়ার আনন্দে বন্ধুরাই স্বল্প পরিসরে এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আয়োজনটি ছোট পরিসরে হওয়ায় অনেককেই জানানো সম্ভব হয়নি। অতিথিদের দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। মেন্যুতে ছিল মাছ, ভাতসহ বিভিন্ন ধরনের খাবার।

এর আগে চলতি বছরের জুলাইয়ে ‘চরকি কার্নিভ্যাল’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন মৌসুমী হামিদ। এরপর থেকেই তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে এ নিয়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

সবকিছু ঠিক থাকলে চলতি সেপ্টেম্বর মাসেই মা হবেন মৌসুমী হামিদ। জীবনের নতুন এই অধ্যায়ে প্রবেশের আগে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD