মে মাসের পর সর্বোচ্চ জ্বালানি তেলের দাম মে মাসের পর সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

CPM NETWORK

Cpm Network

মে মাসের পর সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
AMDCMSNewsLab810f8b28 c2ce 4754 8953 ed92250ec53f

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে বেড়ে মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কায় বৃহস্পতিবার তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা যায়।

ব্রেন্ট ক্রুডের দাম বৃহস্পতিবার ৬ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৭ দশমিক ৬৩ ডলারে লেনদেন শেষ হয়েছে। মে মাসের পর এটাই ব্রেন্টের সর্বোচ্চ দাম।

ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরনগর মোখা হুথিরা দখলে নেওয়ার পর বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর সঙ্গে হরমুজ প্রণালিতে আরো কয়েকটি জাহাজ লক্ষ্যবস্তু করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দামও মে মাসের মাঝামাঝির পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। বৃহস্পতিবার ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৩ দশমিক ৮২ ডলারে লেনদেন শেষ হয়েছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD