রাজধানীর যাত্রাবাড়ীতে কিশোরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে হিমু ওরফে কালু (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী এলাকা থেকে তার শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতসহ একাধিক রক্তাক্ত জখম রয়েছে। পুলিশ ধারণা করছে, তাকে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যা করা হয়েছে।

রক্তাক্ত মরদেহ উদ্ধার
যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম বলেন, ভোরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে যাত্রাবাড়ী থানার পুলিশ দক্ষিণ যাত্রাবাড়ীর ৫০ নম্বর ওয়ার্ডের মেডিবাংলা হাসপাতালের পাশের গলি থেকে ওই কিশোরের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে ছুরিকাঘাতে জখমসহ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে থাকতে পারে। হামলাকারীদের শনাক্তের চেষ্টা হচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, হিমুর মা রেখা বেগম খুদ্র ব্যবসায়ী। সে পড়াশোনা করে না। সে মা–বাবার সঙ্গে মীর হাজারীবাগ এলাকায় থাকত। তবে কারা এবং কেন হিমুকে হত্যা করেছে, সে বিষয়ে তাঁরা কিছু জানাতে পারেননি।