রাজধানীতে ফের স্বস্তির বৃষ্টি রাজধানীতে ফের স্বস্তির বৃষ্টি

CPM NETWORK

Cpm Network

রাজধানীতে ফের স্বস্তির বৃষ্টি

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৫ মে, ২০২৬
11 1

টানা তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের মধ্যে প্রায় ১৯ ঘণ্টা পর আবারও রাজধানীতে স্বস্তির বৃষ্টি নেমেছে। সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়, এতে কিছুটা স্বস্তি ফিরে আসে নগরজীবনে। এর আগে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছিল।

সোমবার সকাল থেকেই ঢাকার আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়। এর সঙ্গে দমকা ও ঝোড়ো হাওয়া বইতে শুরু করে, যা তাপমাত্রা ও ভ্যাপসা গরম অনেকটাই কমিয়ে দেয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।

তবে এই বৃষ্টিতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বসতে শুরু করা পশুর হাটগুলোতে কিছুটা ভোগান্তির চিত্রও দেখা গেছে। কিছু হাটে কাদা ও পানি জমে ক্রেতা-বিক্রেতাদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD