রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে দলই সিদ্ধান্ত নেবে রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে দলই সিদ্ধান্ত নেবে

CPM NETWORK

Cpm Network

রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেওয়া হবে দলই সিদ্ধান্ত নেবে

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
Fakhrul 2607270525

রংপুরে বিভাগীয় বিআরডিবি কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে দলই সিদ্ধান্ত নেবে। বর্তমানে রাষ্ট্রপতির পদ শূন্য থাকায় সংসদের স্পিকার দায়িত্ব পালন করছেন।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রংপুর মহানগরীর টার্মিনাল এলাকায় বিভাগীয় বিআরডিবি কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‍“চলতি বছরের শেষের দিকে অথবা ২০২৭ সালের শুরুর দিকে এ নির্বাচন অনুষ্ঠিত হবে‌ যা আমরা পূর্বে থেকেই বলে আসছি।”

উত্তরাঞ্চলের কৃষি প্রসঙ্গে মন্ত্রী বলেন, “এ অঞ্চলের কৃষিকে আরো লাভজনক করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিতে আন্তরিক। কৃষি খাতে উত্তরাঞ্চলের জন্য পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করার পাশাপাশি প্রান্তিক কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে।”

তিনি জানান, সরকারের চার মাসের কার্যকালের মধ্যেই কৃষি উন্নয়নের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সমসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুজ উন নবী ডন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ স্থানীয়রা।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD