শপথের পরদিনই সাধারণভাবে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথের পরদিনই সাধারণভাবে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রসাম হাউজ

আচার

শপথের পরদিনই সাধারণভাবে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
tarek rahman 20260218140011 1024x576 1

শপথ গ্রহণের পরদিনই অতি সাধারণভাবে অফিস কার্যক্রম শুরু করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।

এ সময় কোনো ধরনের সড়ক অবরোধ বা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়নি। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল অব্যাহত ছিল। মাজার জিয়ারত শেষে প্রধানমন্ত্রী সচিবালয়ে নিজ কার্যালয়ে গিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, শপথের পরদিনই সাধারণভাবে অফিসে এসে প্রধানমন্ত্রী ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি জনগণের ভোগান্তি চান না এবং সবসময় সাধারণ মানুষের কথা বিবেচনায় রাখেন।

দলীয় সূত্র জানায়, নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় সংশ্লিষ্ট দপ্তর দেখভাল করলেও প্রধানমন্ত্রী সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন না ঘটানোর বিষয়ে সচেতন রয়েছেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD