শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী
শিরোনাম :
দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন করে অসুস্থ ১ হাজার ৪৪৮ হযরত শাহজালালসহ ৮ বিমানবন্দরে নিরাপত্তা জোরদার ফ্যামিলি কার্ড প্রকল্পে ত্রুটি সংশোধন, বাস্তবায়নে গতি আনতে উদ্যোগ: অর্থমন্ত্রী ২৫০ এমবিপিএস পর্যন্ত ইন্টারনেট সেবা দেবে স্যাম অনলাইন মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী সাদিয়া আয়মানের এই লুকটি কি দেখেছেন? আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বােধন করলেন প্রধানমন্ত্রী

রসাম হাউজ

আচার

শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
1777103993mFZ6TkNq

শত ব্যস্ততার মাঝেও শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হঠাৎ করে রাজধানীর বিয়াম ল্যাবরেটরি স্কুলে প্রধানমন্ত্রীকে দেখে অবাক হয়ে যায় শিশুরা, কেউ হয় বিস্মিত।

শনিবার সকালে রাজধানীর বিয়াম ল্যাবরেটরি ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রীর হঠাৎ করে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শনের সময় অবতারণা হয় এই দৃশ্যের।

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে এ সময় শিশু শিক্ষার্থীরা ছুটি আসে হাত মেলাতে। কেউ নেয় অটোগ্রাফ। এ সময় প্রধানমন্ত্রীও সানন্দ্যে উপভোগ করেন শিশুদের সঙ্গ।

ক্লাসরুমে ঢুকেই বাচ্চাদের অনুপ্রাণিত করে প্রধানমন্ত্রী বললেন, কেমন আছো তোমরা, কেমন চলছে পড়াশোনা? পড়াশোনার পাশাপাশি কিন্তু বেশি করে খেলাধুলাও করতে হবে। খেললে কিন্তু বুদ্ধি বাড়ে।

এ সময় শিশুদের কোনো কোনো শিশু বলে ওঠে, আপনি ঠিক বলেছেন।

প্রধানমন্ত্রী তখন শিশুদের অনুপ্রাণিত করতে কাছে গিয়ে হাত বুলিয়ে দেন মাথায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে শিশুদের এই মেলবন্ধন দেখে এ সময় আবেগপ্রবণ হয়ে ওঠেন শিক্ষকরা।

প্রধানমন্ত্রী একপর্যায়ে হাত নেড়ে শিশুদের কাছ থেকে বিদায় নেন। এ সময় শিশুরাও উঠে দাঁড়িয়ে হাত নেড়ে বিদায় জানায় তাকে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD