শেয়ারবাজারের বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক সাব্বির ফয়েজ শেয়ারবাজারের বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক সাব্বির ফয়েজ

CPM NETWORK

Cpm Network

শেয়ারবাজারের বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক সাব্বির ফয়েজ

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২৬
sabbir foyez 20260622105811

শেয়ারবাজার সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের নতুন বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাব্বির ফয়েজ। বিচারক আফিয়া বেগমের স্থলে যোগদান করবেন তিনি।

গতকাল রোববার (২১ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) মো. মাসুম বিল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিচারক বদলির এ তথ্য প্রকাশ করা হয়।

সাব্বির ফয়েজ শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালের ষষ্ঠ বিচারক। এর আগে ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

আদালতের সূত্র বলছে, আগামী ২৪ জুন থেকে রাজধানীর পুরানা পল্টনে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ভবনে শেয়ারবাজার বিশেষ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন নতুন বিচারক মো. সাব্বির ফয়েজ। তিন বছরের জন্য এ আদালতে বিচার কাজ পরিচালনার জন্য দায়িত্ব পেয়েছেন তিনি।

এদিকে আফিয়া বেগমকে বদলি করে মানিকগঞ্জ পারিবারিক আপিল ট্রাইব্যুনালের বিচারক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১০ সালে শেয়ারবাজার ধসের পর পৃথক বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ২১ জুন এ ট্রাইব্যুনালের প্রথম বিচারিক কার্যক্রম শুরু হয়। এ বিশেষ ট্রাইব্যুনালের প্রথম বিচারক হিসেবে নিয়োগ পেয়েছিলেন মো. হুমায়ুন কবির। তারপর ধারাবাহিকভাবে বিচারক হিসেবে মো. আকবর আলী শেখ, রৌশন জাহান, এ কে এম শহিদুল ইসলাম ও আফিয়া বেগমকে নিয়োগ দেয় সরকার।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD