শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের বিদায় শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের বিদায়

CPM NETWORK

Cpm Network

শ্রীলঙ্কার কাছে হেরে বাংলাদেশের বিদায়

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
shriilngkaar kaache here

পূর্ণশক্তির দল নিয়ে এশিয়ান গেমসের সোনা জয়ের জন্য জাপান গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু ফিরছে খালি হাতেই। কোয়ার্টার ফাইনালে না খেলেই সেমিফাইনালে আসলেও পরের দুই ম্যাচে পাকিস্তান আর শ্রীলঙ্কার হারল বাংলাদেশ। দুই ম্যাচেই ব্যাটিং-বোলিং ছিল দৃষ্টিকটু। ফলে কোনো পদক জয় না করেই শেষ হলো এশিয়ান গেমসের এবারের আসর। এবারই প্রথম কোনো পদক ছাড়াই এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ ক্রিকেট দল।

আজ শনিবার (৩ অক্টোবর) জাপাানের নিশিনের কারোগি স্পোর্টস মাঠে তৃতীয় স্থান নির্ধারনী বা ব্রোঞ্জ জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান করেছিল শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ১৭.৩ ওভারে ১০২ রান তুলেই গুটিয়ে গেছে বাংলাদেশ। লঙ্কানরা জয় পেয়েছে ৬৩ রানের বড় ব্যবধানে।

রান তাড়ায় নেমে শুরুতেই ব্যাটিং ধ্বসে পড়ে বাংলাদেশ। স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই ফিরে যান দুই ওপেনার। তিন নম্বরে নামা অধিনায়ক লিটন দাসও ফিরেছেন কোনো রান না করেই। সবমিলিয়ে পাওয়ার-প্লেতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ ব্যাটার হিসেবে তাওহিদ হৃদয় ফেরেন ৬ বলে ১১ রান করে।

শুরুর সেই ধাক্কা আর সামাল দিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। পঞ্চম উইকেট জুটিতে পারভেজ হোসেন ইমন আর ইয়াসির আলী রাব্বি হাল ধরলেও সেটি খুব বেশি বড় হয়নি। ২৭ বলে ৩২ রানের জুটি ভাঙে ইমন ফিরলে ২৬ বলে ২০ রান আসে তার ব্যাট থেকে।

ইয়াসির আলীর ইনিংসও বড় হয়নি ১৬ বলে ২১ রান করে ফেরেন তিনি। এতে ১০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশের। শেষ দিকে ২৮ বলে ২৬ রান করে দলকে শত রান পাড় করান নাসুম আহমেদ। ২৮ বলে ২৬ রান করেন তিনি।

শ্রীলঙ্কার হয়ে সমান ২টি করে উইকেট নেন শ্রীলঙ্কার চার বোলার–নুয়ান থুসারা, ওয়ানুজা সাহান, বিজয়কান্ত ভিয়াসকান্ত, থারিন্দু রত্নায়েকে। একটি করে উইকেট পেয়েছেন সাহান আরচ্চিগে আর দুশান হেমন্ত।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার শুরুটাও ভালো হয়নি। প্রথম চার ব্যাটারের একজনও দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। এতে অল্পতেই গুটিয়ে যাওয়া শঙ্কা তৈরি হয়েছিল শ্রীলঙ্কার। তবে গল্পের তখনো অনেকটা বাকি ছিল।

পরের তিন ব্যাটারের দারুণ নৈপূণ্যে বড় সংগ্রহ পায় শ্রীলঙ্কা। পাঁচ নম্বরে নেমে অধিনায়ক সাহান আরচ্চিগে খেলেন ৩৭ বলে ৩৩ রানের ইনিংস। পাঁচ নম্বরে নামা আশেন বান্ডারা খেলেন ২৪ বলে খেলেন ১৮ রানের ইনিংস।

তবে বাংলাদেশের সর্বনাশটা করেন থারিন্দু রত্নায়েকে। লঙ্কানদের ইনিংসের মধ্যে সবচেয়ে আগ্রাসী ব্যাটিং করেন তিনি। ঝড়ো ব্যাটিংয়ে ৩২ বলে ৬৫ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কাকে বড় সংগ্রহ এনে দেন তিনি।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ৪৬ রান দিয়ে এক উইকেট শিকার করেন রিশাদ হোসেন। ৩ ওভারে ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। তার সঙ্গে ২ উইকেট করে পান সাইফ হাসান আর শেখ মেহেদী। আলিস আল ইসলামের ঝুলিতে যায় এক উইকেট।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD