সব ভূমি অফিসে জরুরি নির্দেশনা সব ভূমি অফিসে জরুরি নির্দেশনা

CPM NETWORK

Cpm Network

সব ভূমি অফিসে জরুরি নির্দেশনা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ministry 1692026 2609160524

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ওই ডিভাইস ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে ১৪ সেপ্টেম্বর জারি করা এক পরিপত্রে এ নির্দেশ দেওয়া হয়।

এতে জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপন এবং এর নিয়মিত ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

পরিপত্রে বলা হয়, সরকারি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার ই-গভর্ন্যান্স চালুসহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এর অংশ হিসেবে মাঠ পর্যায়ের ভূমি ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিপত্রে বলা হয়, জনসাধারণ যাতে নির্বিঘ্নে ও যথাসময়ে ভূমি সেবা পেতে পারেন, সেজন্য ভূমি সেবা প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও সময়মতো উপস্থিতি অত্যন্ত জরুরি।

এ কারণে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন দেশের সব উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে অবিলম্বে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপন করতে বলা হয়েছে

একই সঙ্গে স্থাপিত ডিভাইসগুলো কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত ব্যবহার করছেন কি না, তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠির মূল প্রাপক হিসেবে সব জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্টদের কাছে পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের এ উদ্যোগের ফলে মাঠ পর্যায়ে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি আরও নিয়মতান্ত্রিক হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষের হয়রানি কমানো এবং সেবা প্রদানে জবাবদিহিতা বাড়াতে এটি ভূমিকা রাখবে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD