সাবেক এমপি তানভির শাকিল জয়সহ ৫ জনের ৮৬ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ সাবেক এমপি তানভির শাকিল জয়সহ ৫ জনের ৮৬ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

CPM NETWORK

Cpm Network

সাবেক এমপি তানভির শাকিল জয়সহ ৫ জনের ৮৬ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
tanvir shakil joy 20251209184325

সাবেক মন্ত্রী মো. নাসিমের ছেলে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তানভির শাকিল জয়, তার পরিবারের তিন সদস্য ও অপর একজনসহ পাঁচজনের নামে থাকা ৮৬ ব্যাংক হিসাবে থাকা ১৭ কোটি ৭৭ লাখ টাকা ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত।

আজ (মঙ্গলবার) দুদকের আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা সংস্থাটির উপপরিচালক আখতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিন দুদকের উপপরিচালক আফরোজ হক খান অভিযোগ সংশ্লিষ্টদের এসব ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন।

হিসাব ফ্রিজ করা অন্য ব্যক্তিরা হলেন— জয়ের স্ত্রী সাবরিনা সুলতানা চৌধুরী, তার মা লায়লা আরজুমান্দ, ভাই তমাল মনসুর এবং তার স্বার্থ সংশ্লিষ্ট মীর মোশাররফ হোসেন। মোশাররফ সাবেক মন্ত্রী মো. নাসিমের একান্ত সচিব ছিলেন।

আবেদনে বলা হয়, সাবেক এমপি জয় ক্ষমতার অপব্যবহার, নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করেন৷ তার নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে পরিচালিত ব্যাংক হিসাবসমূহে লেনদেন পরিচালনা করে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করেন। অভিযোগের অনুসন্ধানের জন্য তিন সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুন্ধানকালে প্রাপ্ত/সংগৃহীত তথ্যাদি ও রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, অভিযুক্তদের নামে ও তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে সর্বমোট ৮৬টি হিসাবে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব হিসাবে রক্ষিত অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির আগে ব্যাংক হিসাবগুলোতে রক্ষিত অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD