সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম একলাফে বেড়েছে ১৩ টাকা সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম একলাফে বেড়েছে ১৩ টাকা

CPM NETWORK

Cpm Network

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম একলাফে বেড়েছে ১৩ টাকা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
gas 20251123155325 1024x576 1

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৯.২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা প্রদান করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গত ৬ অক্টোবর গণশুনানিতে বিইআরসির কাছে পেট্রোবাংলা এবং গ্যাসের বিতরণ কোম্পানিগুলো প্রতি ইউনিট গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দেয়। কমিশনের কারিগরি কমিটির প্রতি ইউনিট গ্যাসের দাম ২৯.৫ টাকা নির্ধারণে কথা জানায়।

এর আগে গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছিলেন, গ্যাসের দাম প্রশ্নে সবদিক বিবেচনা করে ভারসাম্য রক্ষা করা হবে। দাম বেড়ে গেলে সারের উৎপাদন খরচের বিষয়ে জনগণ চিন্তিত। অবশ্যই কৃষিকে বিবেচনায় নিতে হবে। জিডিপিতে কৃষির অবদান কম হলেও খাদ্যের নিরাপত্তা এবং বিশাল কর্মসংস্থানের বিষয়টি অবশ্যই ভাবনার রাখতে হবে। আবার এলএনজি আমদানির খরচের বিষয়গুলোও বিবেচনায় আনতে হবে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD