সিদ্ধান্ত নেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিদ্ধান্ত নেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
শিরোনাম :
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ব্যবস্থা নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০ ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস সরবরাহ সংকটে সবজির বাজারে আগুন সংবিধান সংশোধন চাই, সংস্কার নয়: মির্জা ফখরুল বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা মসজিদে নামাজে নিষেধাজ্ঞা,পশ্চিমবঙ্গে প্রতিবাদে নামছেন প্রায় ১ কোটি মুসলিম

CPM NETWORK

Cpm Network

জুলাই সনদে বিএনপি ও জামায়াতের ভূমিকা দেখে সিদ্ধান্ত নেবে এনসিপি

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
সিদ্ধান্ত নেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

জুলাই সনদে বিএনপি ও জামায়াতের ভূমিকা দেখে জোট গঠনের সিদ্ধান্ত নেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির এক সভায় দলটির পক্ষ থেকে এ বক্তব্য দেওয়া হয়েছে।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, গত বছরের ৫ আগস্টের পর উচিত ছিল জাতীয় পার্টি ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) দোসরদের আইনের আওতায় নিয়ে আসা। কিন্তু এখন পর্যন্ত তারা দেশবিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, কোনো পরিকল্পিত নির্বাচন, ডিজিএফআইয়ের পূর্বপরিকল্পিত নির্বাচন, বিদেশের চাপিয়ে দেওয়া কোনো ফলাফল বাংলাদেশে দেখতে চাই না। আমরা বাংলাদেশে আর বিশ্বশক্তির রাজনীতি দেখতে চাই না, মারামারি-দলবাজির রাজনীতি দেখতে চাই না।

গত ১৭ অক্টোবর জুলাই সনদে বিএনপি-জামায়াতসহ ২৫টি রাজনৈতিক দল স্বাক্ষর করলেও এনসিপি করেনি। আখতার হোসেন বলেন, এখন পর্যন্ত জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে, কীভাবে আইন ভিত্তি দেওয়া হবে, সে বিষয়টা সরকার খোলাসা করতে পারেনি। এনসিপি যদি সেদিনই সেই সনদে স্বাক্ষর করত, সেদিনই জুলাই সনদের অপমৃত্যু সংঘটিত হয়ে যেত। অতি দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়নের পথ পরিষ্কার করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই সনদের আইনি ভিত্তিতে বাংলাদেশে নতুন একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা যাবে, আমাদের আগামীর জোট তাদের সঙ্গেই হবে। এ ক্ষেত্রে যদি জামায়াতে ইসলামী এগিয়ে আসে, তাহলে আমরা দুই পা এগিয়ে যাব। যদি বিএনপি এগিয়ে আসে, তাহলেও আমরা দুই পা এগিয়ে যাব।

ভবিষ্যতে কারা সরকার গঠন করবে, এনসিপি তার নির্ণায়ক ভূমিকা পালন করবে বলে মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী সংসদে আমরা জাতীয় পার্টি ও আওয়ামী লীগের কোনো প্রতিনিধি দেখতে চাই না। এই ভোট ব্যাংকে এনসিপি কাজ করে যাবে।

আসন্ন সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ আমলের মতো কারচুপির ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের দিকে আবার আমরা যাচ্ছি। আমরা চাই না ২০২৪, ২০১৮ ও ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি ঘটুক। কিন্তু যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়ায় জাতি আবার আরেকটি প্রি-ইঞ্জিনিয়ার্ড নির্বাচন উপহার পাবে। নির্বাচন কমিশনকে একটা স্পাইনলেস (মেরুদণ্ডহীন) কমিশন বলেও মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য, কিন্তু আপনি কতিপয় দলের কাছে নতজানু হয়ে তাদের ডিসি ভাগাভাগিতে আপনি সহায়তা করছেন। একটা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য সহায়তা করতে প্রস্তুত। কিন্তু সেখানে রাজনৈতিক দলগুলোর ক্ষমতা ভাগাভাগি ও প্রশাসন ভাগাভাগি বন্ধ করতে হবে। সেনানিবাসে থাকা এক ব্যক্তিও নির্বাচনে প্রভাব খাটাতে চাইছেন বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা।

এনসিপি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের কেউ এনসিপির কোনো পদে থাকতে পারবে না। তিনি আরও বলেন, আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব, না হয় শক্তিশালী বিরোধী দল হব। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে আসিনি।

সারজিস বলেন, আমরা জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি দেওয়া শুরু করতে যাচ্ছি। প্রত্যাশা করছি আজ (গতকাল) থেকে তিন দিনের মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে কমিটি ঘোষণা করতে পারব। ১৫ নভেম্বরের মধ্যে জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি আমাদের করতে হবে। ৩০ ডিসেম্বরের মধ্যে ওয়ার্ড, জেলা, উপজেলা, ইউনিয়ন বা মহানগর, থানায় এনসিপির আহ্বায়ক কমিটি থাকতে হবে। যদি এটা করতে পারি তাহলে এনসিপি দেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হিসেবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।

এনসিপির ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) এবং ঢাকা জেলার এই সমন্বয় সভায় জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD