সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

CPM NETWORK

Cpm Network

সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
Screenshot 1 3 1024x556 1

পাম্পে ‘অযৌক্তিক’ জরিমানা ও বিভিন্ন ভাবে হয়রানির অভিযোগে সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা।

এরপর গভীর রাত পর্যন্ত পাম্প কর্তৃপক্ষ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলে মোগলাবাজার এলাকায় অবস্থিত মেঘনা পেট্রোলিয়ামের ডিপোতে সভা করেন।

সভা শেষে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, অ্যান্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম গণমাধ্যমকে বলেন, জনস্বার্থে ধর্মঘট স্থগিত করা হবে। তবে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে সিলেটের সব পেট্রোল পাম্প বন্ধ রয়েছে।

পেট্রোল পাম্প মালিকদের অভিযোগ, বুধবার বিকেলে আইনের ব্যত্যয় ঘটিয়ে সিলেটের এক পাম্প মালিকের দুটি পাম্পের একটিতে ট্যাগ কর্মকর্তা, র‍্যাবের ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্তৃক হিসাব না রাখার ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরটিতে এক পাম্পের তেল আরেক পাম্পে নেওয়ার দায়ে জরিমানা করা হয়। এ সময় মালিককে বিনা কারণে ৬ ঘণ্টা পুলিশি হেফাজতে রাখা হয়।

এছাড়াও ট্যাগ অফিসার বসানো, বিভিন্ন অ্যাজেন্সির মাধ্যমে অনবরত হিসাব নেওয়া, পাম্পে পুলিশ নিয়োগ, ছয়টি পাম্পে জরিমানা আদায়ের অভিযোগ করেন তারা।

বন্ধ রাখা পেট্রোল পাম্প কর্তৃপক্ষ জানান, আজ সকাল ১০টায় সব পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে প্রশাসনের বৈঠক আছে। সেই বৈঠক শেষেই ধর্মঘট স্থগিতের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার রাত ৩টায় মিটিং শেষে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো আব্দুল কুদ্দুছ সাংবাদিকদের বলেন, হঠাৎ করে আমাদের নজরে আসে পেট্রোল পাম্প মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট আহ্বান করেছেন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি এখানে আসলাম। তাদের সঙ্গে আমার কথা হয়েছে বেশি কিচ্ছুক্ষণ ধরে। ফলপ্রসু আলোচনা হয়েছে। কিছু ভুল বুঝাবুঝি আছে। আশা করি এটা নিরসন হয়ে যাবে। প্রশাসন ব্যবসাকে ফেসিলিটেড করার জন্য, জনদুর্ভোগ যেন না হয় সে বিষয়গুলো দেখার জন্য আমরা কাজ করছি। যে বিষয়গুলো নিয়ে ভুল বুঝাবুঝি হয়েছে আমি প্রতিটি পয়েন্ট নোট করেছি। অ্যাডমিনিস্টিটিভ লেভেলে আমরা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেব। এগুলো কোনো বড় ইস্যু না। আলোচনার দরজা বন্ধ রাখলে পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। তবে এখানে সবাই আন্তরিক তাই আশা করি এটা দ্রুত সমাধান হবে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD