সুইমিংপুল থেকে অচেতন অবস্থায় অভিনেত্রীকে উদ্ধার, হাসপাতালে মৃত্যু সুইমিংপুল থেকে অচেতন অবস্থায় অভিনেত্রীকে উদ্ধার, হাসপাতালে মৃত্যু

CPM NETWORK

Cpm Network

সুইমিংপুল থেকে অচেতন অবস্থায় অভিনেত্রীকে উদ্ধার, হাসপাতালে মৃত্যু

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
nadia fares 1776669003

ফরাসি-মরোক্কান অভিনেত্রী নাদিয়া ফারেস আর নেই। মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটি থেকে জানা যায়, অভিনেত্রীকে কয়েকদিন আগে প্যারিসের একটি ব্যক্তিগত স্পোর্টস কমপ্লেক্সের সুইমিংপুলে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে কৃত্রিম কোমায় রাখেন। কিন্তু শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে ১৭ এপ্রিল তার হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়। ৫৭ বছর বয়সে চলে গেলেন নারিয়া ফারেস।

অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি জানানো হয়। নারিয়ার দুই মেয়ে সিলিয়া ও শানা গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন, ফ্রান্স শুধু একজন প্রতিভাবান শিল্পীকেই হারায়নি, তারা ব্যক্তিগতভাবে হারিয়েছে তাদের প্রিয় মাকে।

এদিকে তার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লে ফিগারো। প্রাথমিকভাবে কোনও অপরাধের আলামত পাওয়া যায়নি।

১৯৬৮ সালের ২০ ডিসেম্বর মরক্কোর মারাকেশে জন্ম নেয়া নাদিয়া ছোটবেলা কাটান ফ্রান্সের নিস শহরে। অভিনয়ের স্বপ্ন নিয়ে পরে প্যারিসে যান। ১৯৯২ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু হলেও ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য ক্রিমসন রিভার্স’ সিনেমায় ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। সিনেমাটিতে তিনি অভিনয় করেছিলেন জ্যাঁ রেনো ও ভিনসেন্ট ক্যাসেলের সঙ্গে।

পরবর্তী সময়ে হলিউডেও নিজের অবস্থান তৈরি করেন তিনি। ২০০৭ সালে ‘ওয়ার ও স্টর্ম ওয়ার্নিং’–এ অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের কাছে আরও জনপ্রিয় হয়ে ওঠেন।

২০০৯ সালে লস অ্যাঞ্জেলেসভিত্তিক প্রযোজক স্টিভ চ্যাসম্যানকে বিয়ে করে কিছুদিন অভিনয় থেকে দূরে থাকেন নাদিয়া। পরে ২০১৬ সালে মার্সেই সিরিজের মাধ্যমে আবারও অভিনয়ে ফেরেন। ব্যক্তিগত জীবনে পরিবর্তনের পর ২০২২ সালে তিনি আবার ফ্রান্সে ফিরে আসেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD