সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে

CPM NETWORK

Cpm Network

আজ আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে

অবকাশকালীন ছুটি শেষে আজ রোববার (১৯ অক্টোবর) প্রথম কার্যদিবসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলবে।

গত বুধবার (১৫ অক্টোবর) আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে

পরদিন বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করে আপিল বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ১৯ অক্টোবর রোববার সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত ইনার কোর্ট ইয়ার্ডে অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতিরি সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে করবেন।

এ উদ্দেশ্যে ১৯ অক্টোবর আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলবে।

এফ/এবি

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD