সৃজনশীল অর্থনীতির জন্য আলাদা প্ল্যাটফর্ম গড়বে সরকার: অর্থমন্ত্রী সৃজনশীল অর্থনীতির জন্য আলাদা প্ল্যাটফর্ম গড়বে সরকার: অর্থমন্ত্রী

CPM NETWORK

Cpm Network

সৃজনশীল অর্থনীতির জন্য আলাদা প্ল্যাটফর্ম গড়বে সরকার: অর্থমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২৬
16 6 1024x576 1

দেশে সৃজনশীল অর্থনীতি বা ক্রিয়েটিভ ইকোনমির জন্য সরকার আলাদা প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগ নেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (২২ জুন) রাজধানীর ফার্মগেটে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সহযোগিতায় আয়োজিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ক আলোচনায় তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক পরিস্থিতির নানা চ্যালেঞ্জ সামনে রেখেই ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। একই সঙ্গে জনগণের উচ্চ প্রত্যাশার বিষয়টিও বিবেচনায় নেয়া হয়েছে।

তিনি বলেন, রাজধানীর পূর্বাঞ্চলে হতে পাতে বড় ধরনের কালচারাল থিয়েটার। যাতে সবাই তাদের অভিজ্ঞতা দিয়ে কাজ করতে পারে।

অর্থনৈতিক প্রবৃদ্ধি কিংবা উন্নয়নের পরিসংখ্যান তখনই অর্থবহ হবে, যখন তার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, অর্থনীতির সুফল যদি সাধারণ মানুষের কাছে না যায়, তাহলে দেশের উন্নয়নে কোনো লাভ নেই।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD