সোনিয়া গান্ধীর চরিত্রে মনিকার বদলে কে? সোনিয়া গান্ধীর চরিত্রে মনিকার বদলে কে?

CPM NETWORK

Cpm Network

সোনিয়া গান্ধীর চরিত্রে মনিকার বদলে কে?

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
monica belluchi 20261121101205

ভারতের প্রধান রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীর জীবনীভিত্তিক সিনেমায় অভিনয়ের কথা ছিল ইতালীয় অভিনেত্রী মনিকা বেলুচির। ২০০৬ সালে ‘সোনিয়া’ নামের সিনেমাটিতে কাজের জন্য চুক্তিবদ্ধও হয়েছিলেন তিনি। একাধিক সাময়িকী যাকে ‘বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী’ আখ্যা দিয়েছিল, সেই মনিকাকে নিয়ে সিনেমাটি শেষ পর্যন্ত নির্মিত হয়নি। কংগ্রেসের আইনি নোটিশের পর আটকে যায় পুরো উদ্যোগ।

লস অ্যাঞ্জেলেসভিত্তিক ভারতীয় নির্মাতা জগমোহন মুন্ধরার পরিচালনায় সাংবাদিক রশিদ কিদওয়াইয়ের লেখা ‘সোনিয়া: অ্যা বায়োগ্রাফি’ অবলম্বনে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা ছিল। তবে এর ৫ বছর পর, ২০১২ সালে মনিকা জানান, চিত্রনাট্য পছন্দ না হওয়ায় তিনি কাজটি এগিয়ে নেননি। অন্য সময় সিনেমাটি না হওয়ার পেছনে একাধিক কারণের কথাও বলেছেন ৫১ বছরের এই অভিনেত্রী।

মূলত, সোনিয়া গান্ধীকে নিয়ে নতুন করে বায়োপিক নির্মাণের উদ্যোগ সামনে আসতেই আলোচনায় ফিরেছে মনিকা বেলুচির নাম। নতুন ঘোষণায় পুরোনো সেই পরিকল্পনাও নতুন করে আলোচনায় এসেছে।

প্রায় ২০ বছর পর আবারও সোনিয়াকে নিয়ে সিনেমা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি প্রকাশিত সোনিয়ার স্মৃতিকথা ‘বিলংগিং’ অবলম্বনে বায়োপিক নির্মাণের পরিকল্পনা জানিয়েছেন তেলেঙ্গানা কংগ্রেস নেতা টি জয়প্রকাশ রেড্ডি, যিনি জগ্গা রেড্ডি নামে পরিচিত। তার পরিকল্পনা, তেলুগু, হিন্দিসহ বিভিন্ন ভাষায় সিনেমাটি নির্মাণ করা হবে। এটি বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি হবে না বলেও জানিয়েছেন তিনি।

জগ্গা রেড্ডি জানান, আগামী ৯ ডিসেম্বর সোনিয়া গান্ধীর জন্মদিনে সিনেমা সংশ্লিষ্ট একটি অনুষ্ঠানের আয়োজন করতে চান তারা। আর ২০২৮ সালের ৯ ডিসেম্বর সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেভান্থ রেড্ডির সঙ্গেও আলোচনা করবেন তিনি। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এ নিয়ে কোনো মন্তব্য না করলেও বিজেপি নেতা রাম কদম উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন। তবে সিনেমাটি সত্যনিষ্ঠ ও বাস্তবসম্মত হওয়ার প্রত্যাশা জানিয়েছেন তিনি।

জগ্গা রেড্ডির বক্তব্য অনুযায়ী, সিনেমায় সোনিয়া গান্ধীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে ধরা হবে। ইতালিতে বেড়ে ওঠা, রাজীব গান্ধীর সঙ্গে পরিচয় ও বিয়ে, নেহরু-গান্ধী পরিবারের সদস্য হিসেবে জীবন, ইন্দিরা ও রাজীব গান্ধীকে হারানোর শোক এবং দুই সন্তানকে বড় করে তোলার গল্প থাকবে এতে। পাশাপাশি রাজনীতি থেকে দূরে থাকা সোনিয়ার সক্রিয় রাজনীতিতে যোগদান, কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ এবং ২০০৪ সালে প্রধানমন্ত্রীর পদ গ্রহণ না করে মনমোহন সিংকে বেছে নেওয়ার ঘটনাও গুরুত্ব পেতে পারে। মনমোহন সিং ও রাহুল গান্ধীর সঙ্গে তার ভূমিকা এবং গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (এমজিএনআরইজিএস) তৈরির প্রসঙ্গও তুলে ধরেছেন জগ্গা রেড্ডি।

তবে সিনেমাটির পরিচালক, অভিনয়শিল্পী, শুটিং শুরুর সময় কিংবা সোনিয়া গান্ধীর সম্মতির বিষয়ে এখনো কিছু চূড়ান্ত হয়নি। ফলে পুরো উদ্যোগটি আপাতত পরিকল্পনার পর্যায়েই রয়েছে।

সোনিয়া গান্ধী সম্পর্কে

সোনিয়া গান্ধী ভারতের প্রধান রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি। ১৯৪৬ সালের ৯ ডিসেম্বর ইতালিতে জন্ম নেওয়া এই রাজনীতিক ১৯৬৮ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বিয়ে করে ভারতে আসেন। ১৯৯১ সালে রাজীব গান্ধী নিহত হওয়ার পর ১৯৯৮ সালে তিনি কংগ্রেসের নেতৃত্বে আসেন। দীর্ঘদিন দলটির সভাপতির দায়িত্ব পালন করা সোনিয়া বর্তমানে রাজ্যসভার সদস্য। তিনি রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর মা।

[atn_photocard]
এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD