সৌদির তেল ট্যাংকারে ইরানি হামলায় দুই নাবিক নিহত সৌদির তেল ট্যাংকারে ইরানি হামলায় দুই নাবিক নিহত

CPM NETWORK

Cpm Network

সৌদির তেল ট্যাংকারে ইরানি হামলায় দুই নাবিক নিহত

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
iraan

কৌশলগত হরমুজ প্রণালি অতিক্রম করার সময় সৌদি মালিকানাধীন একটি সুপারট্যাংকারে ইরানি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। গত সোমবার রাতে চালানো এই হামলায় জাহাজে থাকা দুই ফিলিপিনো নাবিক নিহত হয়েছেন। খবর বিবিসির।

সৌদির জাতীয় শিপিং কোম্পানি ‘বাহরি’ বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, তাদের তেলবাহী বিশাল জাহাজ ‘সিডর’ সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে হরমুজ প্রণালিতে একটি নিরাপত্তা সংকটের মুখোমুখি হয়।

সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান ‘মেরিস্কর’ তথ্য অনুযায়ী, ওমানের মুসান্দাম উপদ্বীপের কাছে অজ্ঞাত প্রক্ষেপক বা মিসাইল হামলায় ‘সিডর’ ক্ষতিগ্রস্ত হয়। প্রায় একই সময়ে দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন ‘সেনেগাল প্রস্পারিটি’ নামের আরেকটি সুপারট্যাংকারও একই এলাকায় হামলার শিকার হয়। দুটি জাহাজেই প্রায় ২০ লাখ ব্যারেল করে সৌদি অপরিশোধিত তেল পরিবাহিত হচ্ছিল।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, আন্তর্জাতিক নৌ চলাচল এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের নিরাপত্তাকে হুমকিতে ফেলে সৌদি ট্যাংকারে ইরান সরাসরি হামলা চালিয়েছে। পাশাপাশি জর্ডান, বাহরাইন ও কুয়েতে সাম্প্রতিক ইরানি হামলারও কড়া সমালোচনা করে রিয়াদ।

অন্যদিকে, ইরানের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনীর প্ররোচনায় বেআইনি রুট ব্যবহার করতে গিয়ে মাইনের আঘাতে দুটি তেলের ট্যাংকারে আগুন ধরে যায়।

এই ঘটনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে রক্তক্ষয়ী বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১০৮ জন আহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় দুই শিশুসহ চারজন নিহত হওয়ার পর ওয়াশিংটনের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ তুলেছ তেহরান।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি পরিবহণকারী হরমুজ প্রণালিতে গত কয়েক সপ্তাহ ধরে দফায় দফায় বাণিজ্যিক জাহাজে হামলা ও পাল্টা ব্লকডের কারণে বিশ্বজুড়ে তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD