স্বর্ণের বাজারে বড় ধস, ভরিতে কমলো ৩৬৭৪ টাকা স্বর্ণের বাজারে বড় ধস, ভরিতে কমলো ৩৬৭৪ টাকা

CPM NETWORK

Cpm Network

স্বর্ণের বাজারে বড় ধস, ভরিতে কমলো ৩৬৭৪ টাকা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
Gold market faces major crash

ক দিনের ব্যবধানে দেশের স্বর্ণের বাজারে বড় ধস নেমেছে। আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাসের সঙ্গে স্থানীয় চাহিদা ও দাম কমার কারণে নতুন করে ফের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সোমবার (২৭ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ তিন হাজার ৬৭৪ টাকা পর্যন্ত কমেছে সোনার দাম। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা। নতুন এ দাম মঙ্গলবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। এর আগে রোববারও (২৬ অক্টোবর) সোনার দাম কমানোর ঘোষণা দেওয়া হয়।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD