হামে আক্রান্ত ১,২৩৬, মৃত্যু ২ হামে আক্রান্ত ১,২৩৬, মৃত্যু ২

CPM NETWORK

Cpm Network

হামে আক্রান্ত ১,২৩৬, মৃত্যু ২

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
Ham 20260908111525

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হাম উপসর্গে নতুন করে ১ হাজার ২৩৬ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ে হাম উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭৯ জন। গত ১৫ মার্চ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৬৪১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৩৫ জন।

এ সময়ে হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩৫৯ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৮৫০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে হাম উপসর্গে মোট ৮৯৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৯ জনের।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD