হুথিদের কঠোর জবাব দেওয়া হবে, হুমকি সৌদি জোটের হুথিদের কঠোর জবাব দেওয়া হবে, হুমকি সৌদি জোটের

CPM NETWORK

Cpm Network

হুথিদের কঠোর জবাব দেওয়া হবে, হুমকি সৌদি জোটের

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
houthi attack 20261011134918

সৌদি আরবের রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে মিসাইল হামলায় ১২ জন নিহত ও তিনশরও বেশি মানুষ আহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় সময় দুপুর ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

এর একদিন পর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছেন, হুথিরা বিমানবন্দরে হামলা চালিয়ে যুদ্ধপরাধ করেছে। আর আন্তর্জাতিক আইন মেনে এর কঠোর জবাব দেওয়া হবে।

সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন, গতকাল পেসেঞ্জার টার্মিনালে মিসাইল ছোড়া হয়। এতে সাধারণ মানুষ আহত ও নিহত হয়েছে। আর আন্তর্জাতিক আইনে এটি সুষ্পষ্ট যুদ্ধাপরাধ।

হুথিদের এ হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করে মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন এটি মানবিক এবং নৈতিক উভয় দিকেই নৈতিকতা পরিপন্থি ছিল। ফলে এটির জবাব হবে কঠোর।

হুথিদের হামলায় নিহত ১২ জনের মধ্যে দুইজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন এবং সুদানের একজন করে নাগরিক আছেন। আর বাকি পাঁচজন সৌদির নাগরিক।

যেসব মানুষ আহত হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই হামলায় প্রাণের পাশাপাশি অবকাঠামোগত ক্ষয়ক্ষতিও হয়েছে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা সেটি এখন নিরূপণ করা হচ্ছে।

ভয়াবহ ওই হামলার পরপর সৌদি আরব রিয়াদ বিমানবন্দর বিমান ওঠানামা বন্ধ করে দেয়।

সূত্র: সৌদি গ্যাজেট

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD