১৩ দিন সার্বক্ষণিক খোলা থাকবে দেশের সব ফিলিং স্টেশন ১৩ দিন সার্বক্ষণিক খোলা থাকবে দেশের সব ফিলিং স্টেশন

CPM NETWORK

Cpm Network

১৩ দিন সার্বক্ষণিক খোলা থাকবে দেশের সব ফিলিং স্টেশন

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ মে, ২০২৬
oil 1024x682 1

ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার এ সিদ্ধান্ত নিয়েছে মোট ১৩ দিনের জন্য।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে সম্প্রতি পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। এর মধ্যে ঈদের আগের সাত দিন এবং পরের পাঁচ দিনও এই সুবিধা কার্যকর থাকবে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি ও আধা-সরকারি অফিস বন্ধ থাকবে। পাশাপাশি পোশাক কারখানাগুলোও ধাপে ধাপে ছুটিতে যাবে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD