১৪ ফেব্রুয়ারির মধ্যে গেজেট, ১৭–১৮ ফেব্রুয়ারিতে নতুন সরকার: আসিফ নজরুল ১৪ ফেব্রুয়ারির মধ্যে গেজেট, ১৭–১৮ ফেব্রুয়ারিতে নতুন সরকার: আসিফ নজরুল

রসাম হাউজ

আচার

১৪ ফেব্রুয়ারির মধ্যে গেজেট, ১৭–১৮ ফেব্রুয়ারিতে নতুন সরকার: আসিফ নজরুল

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
whatsapp image 2026 02 12 at 3 12 53 pm mljai4avigua7v8 20260212160413

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে। এরপর ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার গঠন করা হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। ফলাফলের গেজেট প্রকাশের পর দ্রুত সময়ের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে।

তিনি আরও জানান, নির্ধারিত সময়সীমার মধ্যেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রস্তুতি রয়েছে। সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে গেজেট প্রকাশ এবং ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন প্রক্রিয়া শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত পরিবেশ সন্তোষজনক রয়েছে।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD