১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, মানতে হবে নতুন নির্দেশনা ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, মানতে হবে নতুন নির্দেশনা

CPM NETWORK

Cpm Network

১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট, মানতে হবে নতুন নির্দেশনা

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
HAJJ SEBA 1907161204

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এ উপলক্ষে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। সৌদি সরকারের বিধান এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) হজ এজেন্সি মালিকদের পাশাপাশি হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠিতে জানানো হয়, হিজরি ১৪৪৭ সনের হজ উপলক্ষে প্রি-হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।

এছাড়া ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’ অনুযায়ী, প্রতিটি হজ এজেন্সিকে তাদের মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশকে প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে পাঠাতে হবে। পাশাপাশি প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশ সৌদি আরবে পাঠানোর বাধ্যবাধকতা থাকবে।

তবে কোনো এজেন্সির ক্ষেত্রে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম অথবা ৫০ শতাংশের বেশি টিকিট ইস্যু করা যাবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে মন্ত্রণালয়।

নির্ধারিত এসব নির্দেশনা অনুযায়ী ফ্লাইট ব্যবস্থাপনা ও টিকিট ইস্যুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD