২৪ ঘণ্টায় চার মৃত্যু, ডেঙ্গুতে মোট প্রাণহানি ৩৫৩ ২৪ ঘণ্টায় চার মৃত্যু, ডেঙ্গুতে মোট প্রাণহানি ৩৫৩
শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাইবার অপরাধ ঠেকাতে যুগোপযোগী আইন হবে: শামা ওবায়েদ ভার‌তে ব্রিকস স‌ম্মেল‌নে যা‌চ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির সরকারি স্বার্থ ও সুষম ভূমি ব্যবহারে গুরুত্ব: ভূমিমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি: মীর শাহে আলম গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না সাইবার সুরক্ষা আইনে: তথ্যমন্ত্রী ২৫ সেপ্টেম্বর শুরু হামের টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৬ ডাবল-ডেকার স্লিপার হিসেবে রূপান্তর করা ৪১টি বাসের রেজিস্ট্রেশন স্থগিত

CPM NETWORK

Cpm Network

২৪ ঘণ্টায় চার মৃত্যু, ডেঙ্গুতে মোট প্রাণহানি ৩৫৩

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
Screenshot 6 12 1024x537 1

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও চারজনের প্রাণহানি ঘটেছে। ফলে চলতি বছরে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৫৩ জনে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত এক দিনে সারা দেশে ৭৪৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ভর্তি হয়েছেন ২৪৩ জন, বাকিরা ঢাকার বাইরে।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৮ হাজার ৪৫৭ জন। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৮২ হাজার ২৬৭ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, এখন আর ডেঙ্গু শুধু মৌসুমি নয়, সারা বছরই রোগটি দেখা দিচ্ছে। বর্ষা শুরু হলে সংক্রমণ আরও বেড়ে যায়। তাই মশা দমন কার্যক্রম জোরদার করার পাশাপাশি সচেতনতা বাড়ানো জরুরি।

অন্যদিকে কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী মনে করেন, মশা নিয়ন্ত্রণে শুধু বা সচেতনতা প্রচারণাই যথেষ্ট নয়; সঠিকভাবে জরিপ, পরিকল্পনা এবং দক্ষ জনবল দিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD