৪০০ দুঃস্থ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা-চশমা দিলেন মোঃ বরকত আলী শিকদার ৪০০ দুঃস্থ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা-চশমা দিলেন মোঃ বরকত আলী শিকদার

CPM NETWORK

Cpm Network

৪০০ দুঃস্থ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা-চশমা দিলেন মোঃ বরকত আলী শিকদার

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
1b512307 7583 42a9 9aa2 4218ef96790a 1024x714 1

বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ বরকত আলী শিকদারের উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক বিনামূল্যের চক্ষু চিকিৎসা শিবির।

গতকাল শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫ ) আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পে প্রায় চার শতাধিক দুঃস্থ ও অসহায় রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ইনস্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোঃ আবদুল্লা-হেল-আযম। শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে তিনি এই চিকিৎসা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এ ধরনের মানবিক কাজের সঙ্গে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। গ্রামের গরিব দুঃস্থ মানুষের যেকোনো চক্ষু সমস্যায় আমরা সবসময় পাশে থাকবো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটির কোষাধ্যক্ষ মোঃ আলেমগীর হোসেন,ডিওএলভি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি লায়ন শহীদুল আজম রাসেল,সেক্রেটারি মোঃ ওবায়দুল হক ওপি,বাংলাদেশ অপ্টোমেট্রিক সোসাইটির সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন,ডিওএলভি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আল-আমিন,ঢাকা সেন্ট্রাল চক্ষু হাসপাতালের ডাক্তার, অপ্টোমেট্রিস্টসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মোঃ বরকত আলী শিকদারের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি প্রতিশ্রুতি দেন যে, “যতদিন বেঁচে থাকবো, ততদিন গ্রামের অসহায় মানুষের পাশে এভাবেই থাকবো।”

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD