৪১৯ উপজেলায় শুরু হলো ভর্তুকি দামে বাড়তি ওএমএস চাল বিক্রি ৪১৯ উপজেলায় শুরু হলো ভর্তুকি দামে বাড়তি ওএমএস চাল বিক্রি

রসাম হাউজ

আচার

৪১৯ উপজেলায় শুরু হলো ভর্তুকি দামে বাড়তি ওএমএস চাল বিক্রি

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
jagonews24 thumbnail 20260122122821

চালের বাজারদর স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের খাদ্য সহায়তা নিশ্চিত করতে সারাদেশের ৪১৯টি উপজেলায় আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে অতিরিক্ত ওএমএস কর্মসূচির আওতায় চাল বিক্রি শুরু হয়েছে। এই কর্মসূচিতে প্রতি কেজি চাল ৩০ টাকা দরে বিক্রি করা হবে, যেখানে প্রতিটি কেন্দ্রে দৈনিক ১ টন করে চাল সরবরাহ থাকবে।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে চলমান ওএমএস সাধারণ কর্মসূচির পাশাপাশি এই অতিরিক্ত উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বাজারে চালের সরবরাহ বাড়বে এবং নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠী উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

এ মুহূর্তে ওএমএস সাধারণ কর্মসূচির আওতায় সারাদেশে মোট ১ হাজার ৮১টি কেন্দ্রে ভর্তুকি মূল্যে খাদ্যশস্য বিক্রি চলছে। এর মধ্যে রয়েছে ১২টি সিটি করপোরেশন, ৫২টি জেলা সদর পৌরসভা, ১৫টি শ্রমঘন উপজেলা এবং ৫টি শ্রমঘন পৌরসভা। এসব কেন্দ্রে প্রতিদিন ১ হাজার ৪১৭ দশমিক ৫ মেট্রিক টন আটা এবং ১ হাজার ১৭৫ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে। খোলা আটা বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৪ টাকা দরে এবং ২ কেজির প্যাকেট আটা পাওয়া যাচ্ছে ৫৫ টাকায়।

খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে সরু চালের দাম বাড়ার প্রবণতা দেখা গেছে। এসব অঞ্চলে নিয়মিত বাজার তদারকি জোরদার করা হয়েছে এবং প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে, মাঝারি ও মোটা চালের বাজারদর বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD