এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
শিরোনাম :
বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৭৬ মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী কতদিন বিদ্যুৎ পাওয়া যাবে রূপপুর থেকে জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারে ঢাকা শহরের ঝুঁকি বাড়ছে: স্থানীয় সরকার মন্ত্রী মিডিয়ায় ডিসইনফরমেশনভিত্তিক ফটোকার্ড এলাও করবো না : উপদেষ্টা ৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত, জেলে-নৌযান গভীর সমুদ্রে না যেতে নির্দেশ পাহাড়ি ঢলে ভেঙে গেছে এরনবিলের বাঁধ

রসাম হাউজ

আচার

এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬
Screenshot 5 3 1024x551 1

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেড। তারা ৪১০ টাকা দাম বাড়িয়ে ১২৩৫ টাকা করার আবেদন করেছে। কারণ হিসেবে আবেদনে উল্লেখ করা হয়েছে, বেসরকারি এলপিজির তুলনায় দাম কম থাকায় ক্রসফিলিং হচ্ছে।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন রাষ্ট্রীয় কোম্পানি এলপি গ্যাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া। তিনি বলেছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনার আলোকে আবেদন করা হয়েছে।

বিপিসির মালিকানাধীন বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেডের আগে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর ১২.৫ কেজির দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা প্রস্তাব করেছিল। তখনো ক্রসফিলিং বন্ধ, ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন, অপারেশন খরচ ও চার্জ বৃদ্ধির জন্য দাম বাড়ানোর প্রস্তাব করেছিল। কিন্তু বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিল।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD