পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ বাড়লেও নেই যানজট পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ বাড়লেও নেই যানজট
শিরোনাম :
ঢাকা থেকে টেকনাফের ভাড়া বাড়ল ৬৫ টাকা, পঞ্চগড়ের ৬০ টাকা হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান মুরগির দাম কমলেও বেড়েছে মাছের দাম শুক্রবার সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা এসএসসি পরীক্ষার ২য় দিনে অনুপস্থিত ২৬ হাজার শিক্ষার্থী ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হাম রোগীর চাপ সামাল দিতে হাসপাতালে শয্যা বাড়ানোর জরুরি নির্দেশ শিক্ষা খাতে ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের পরিকল্পনা সরকারের

রসাম হাউজ

আচার

পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ বাড়লেও নেই যানজট

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
tangail 20260318090252 1 1024x576 1

পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ থাকলেও কোনো যানজট নেই। এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। তবে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে ওই এলাকায় গাড়ির সংকট রয়েছে। তাই পদ্মা সেতু এলাকা থেকে যাত্রীরা খোলা ট্রাকে ছুটছেন গন্তব্যে।

বুধবার (১৮ মার্চ) সকালে দেখা যায়, পদ্মা সেতু উত্তর থানার সামনে থেকে ২০০ টাকা ভাড়ায় ট্রাকে চড়ে বরিশালের উদ্দেশে যাত্রীদের ছুটতে দেখা গেছে।

ঈদকে সামনে রেখে বুধবার ভোর থেকেই পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। টোল আদায়ের সময় গাড়ির জটলা দেখা গেছে। তবে সেই জটলা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে। দীর্ঘ অপেক্ষা ছাড়াই টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাচ্ছে।

এ ব্যাপারে পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (টোল) মো. নাবিল হোসেন সকাল পৌনে ৯টার দিকে বলেন, পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ বেড়েছে তবে কোনো যানজট নেই। গতকালের মতো আজও চাপ রয়েছে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু হয়ে ৩৮ হাজার ৫৫৭টি গাড়ি পারাপার হয়েছে। আর টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লক্ষ ৬০ হাজার ৯০০ টাকা।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD