মেট্রোরেল চলাচল স্বাভাবিক  মেট্রোরেল চলাচল স্বাভাবিক 

CPM NETWORK

Cpm Network

মেট্রোরেল চলাচল স্বাভাবিক 

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
IMG 20251030 103725

যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক বন্ধ থাকার পর রাজধানীতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে উত্তরা-মতিঝিল রুটে নিয়মমাফিক মেট্রোরেল চলাচল শুরু হয়। 

এর আগে, বিয়ারিং প্যাড পড়ে মেট্রোরেলের ফার্মগেটের যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, বুধবার (২৯ অক্টোবর) রাতে সেখানে কিছুটা কম্পন সৃষ্টি হয়। তাই সোয়া ৯টার দিকে আগারগাঁও থেকে কারওয়ান বাজার অংশে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে মতিঝিল থেকে কারওয়ান বাজার এবং উত্তরা থেকে আগারগাঁও অংশে পূর্ব নির্ধারিত সময়ে (রাত ১০টা ১০ মিনিট) মেট্রোরেল চলাচল অব্যাহত ছিল।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেট স্টেশনের ঠিক পশ্চিম পাশের পিলার ও উড়ালপথের সংযোগে থাকা বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে আবুল কালাম নামের এক পথচারী মারা যান। তাৎক্ষণিক মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে বিকেলে প্রথমে উত্তরা থেকে আগারগাঁও এবং সন্ধ্যায় মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চালু করা হয়। 

বিয়ারিং প্যাড স্থাপনের পর ২৭ অক্টোবর সকালে পুরো পথে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। তবে ফার্মগেট স্টেশন এলাকায় তিন দিন ধরে ট্রেনের গতি কমিয়ে চালানো হয়।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD