যানজট নিরসনে কার্যকর বিকল্প ব্যবস্থা খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর যানজট নিরসনে কার্যকর বিকল্প ব্যবস্থা খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

রসাম হাউজ

আচার

যানজট নিরসনে কার্যকর বিকল্প ব্যবস্থা খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
prdhaanmntrii 1

রাজধানীতে স্কুল চলাকালে অসহনীয় যানজট নিরসনে কার্যকর বিকল্প ব্যবস্থা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করতে গেলে এ নির্দেশনা দেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, রাজধানীর সড়কে যানজট পরিস্থিতি এবং বিশেষ করে স্কুল শুরুর ও ছুটির সময়ে সৃষ্ট স্থবিরতা নিয়ে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন।

আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে যানজটের অন্যতম কারণ হিসেবে স্কুলগুলোতে ব্যক্তিগত গাড়ির অত্যধিক ব্যবহারের বিষয়টি উঠে আসে।

অতিরিক্ত প্রেস সচিব রুমন বলেন, একটি উদাহরণ হিসেবে দেখা গেছে, রাজধানীর কোনো কোনো স্কুলে মাত্র ১৫০ জন শিক্ষার্থীর বিপরীতে ১০০টি ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে ভিড় করে। এতে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়, যার ফলে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হয়। প্রধানমন্ত্রী এ সমস্যাটি গুরুত্বসহ ‘অ্যাড্রেস’ বা সমাধান করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছেন।

আতিকুর রহমান রুমন বলেন, বৈঠকে প্রচলিত ব্যবস্থার বাইরে আর কী কী বিকল্প গ্রহণ করলে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন হবে এবং সড়কে গাড়ির চাপ কমবে, সে বিষয়ে একটি বিস্তারিত প্রস্তাবনা তৈরি করে উপস্থাপন করতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া এদিন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD