নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

রসাম হাউজ

আচার

নয়াপল্টনে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২৬
aj ysr ycchn prdhnmntr

মহান মে দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক বিশাল শ্রমিক সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশটি আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশকে সফল করতে ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি ও শ্রমিক দল। জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠকও করেছে আয়োজক সংগঠনটি। ঢাকা ও এর আশপাশের জেলাগুলো থেকে শ্রমিক দলের নেতাকর্মীসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে দলীয় কেন্দ্রীয় নেতারাও এমন প্রত্যাশার কথা জানিয়েছিলেন।

সমাবেশ চলাকালীন জনভোগান্তি কমাতে ফকিরাপুল থেকে কাকরাইল পর্যন্ত সড়কটি যানচলাচলের জন্য বন্ধ রাখা হবে এবং যানবাহনগুলোকে বিকল্প পথে যাতায়াতের অনুরোধ জানানো হয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবাগুলো চলাচলের জন্য রাখা হবে বিশেষ ব্যবস্থা। এছাড়া সমাবেশে আগত কর্মী ও সাধারণ মানুষের সুবিধার্থে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের ব্যবস্থা নিশ্চিত করেছে শ্রমিক দল।

এই বিভাগের অন্যান্য সংবাদ

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD