ছেলের জাতীয় দলে প্রথম গোল, রাতে রোনালদোর জোড়া গোল ছেলের জাতীয় দলে প্রথম গোল, রাতে রোনালদোর জোড়া গোল
শিরোনাম :
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ব্যবস্থা নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪০১, মামলা ৫০ ঢাকায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টির আভাস সরবরাহ সংকটে সবজির বাজারে আগুন সংবিধান সংশোধন চাই, সংস্কার নয়: মির্জা ফখরুল বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর, নির্বাহী কমিটির চেয়ারম্যান সেলিম রহমান ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা মসজিদে নামাজে নিষেধাজ্ঞা,পশ্চিমবঙ্গে প্রতিবাদে নামছেন প্রায় ১ কোটি মুসলিম

CPM NETWORK

Cpm Network

ছেলের জাতীয় দলে প্রথম গোল, রাতে রোনালদোর জোড়া গোল

সমকালের পাতা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
9d2e822ee5701c9feeb2868a078964a4 6906d36749268 1024x575 1

ফুটবলে রোনালদো পরিবারের জন্য ছিল আনন্দঘন এক দিন। একই দিনে গোলের উৎসবে মাতলেন বাবা-ছেলে—ক্রিস্তিয়ানো রোনালদো ও তার ছেলে রোনালদো জুনিয়র।

তুরস্কে চলমান ফেডারেশনস কাপে শনিবার ওয়েলসের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে পর্তুগাল অনূর্ধ্ব–১৬ দলের জার্সিতে প্রথম গোল করেন রোনালদো জুনিয়র। কয়েক দিন আগেই স্বাগতিক তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে তার অভিষেক হয়েছিল।

এর কয়েক ঘণ্টা পর সৌদি প্রো লিগে বাবাও রাখলেন নিজের স্বাক্ষর। রাতে আল ফায়হার বিপক্ষে আল নাস্‌রের ২–১ ব্যবধানের জয়ে দুটি গোলই করেন ৪০ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনালদো।

শুরুতে পিছিয়ে পড়লেও ৩৭তম মিনিটে কাছ থেকে শটে দলকে সমতায় ফেরান তিনি। আর যোগ করা সময়ের চতুর্দশ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন রোনালদো।

ক্যারিয়ারে হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছে গেলেন এই পর্তুগিজ তারকা—সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা এখন ৯৫২। ক্লাবের হয়ে টানা পাঁচ ম্যাচে গোল পেয়েছেন তিনি, চলতি লিগে তার গোল এখন আটটি।

সাত ম্যাচে সর্বোচ্চ ২১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আল নাস্‌র।

এই বিভাগের অন্যান্য সংবাদ

CPM NETWORK

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
SEO Solution Lab
©somakalerpata
Developer Design Host BD